জিয়ার শাসনামলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন: পানিসম্পদমন্ত্রী
প্রকাশ : ৩০ মে ২০২৬, ২২:০৯
জিয়ার শাসনামলে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন: পানিসম্পদমন্ত্রী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাধারণ মানুষের ঘনিষ্ঠতা ছিল। গ্রামের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৃষ্টি করেছিলেন। তার রাজনৈতিক জীবন ছিল খুব অল্প সময়ের। সাড়ে ৩ বছর এ দেশ শাসন করেছেন। এই শাসনামলে তিনি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন।


শনিবার (৩০ মে) রাতে লক্ষ্মীপুরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা বিএনপির ব্যানারে টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি ও খাবার বিতরণ করা হয়।


পানিসম্পদমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়া যখন টগবগে যুবক ছিলেন, তখন দেশের মানুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন করেছেন, তা এখন ভেসে উঠছে। যদি প্রেসিডেন্ট জিয়ার জন্ম না হতো, তাহলে পাক হানাদার বাহিনী থেকে যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন এবং সার্বভৌম দেশ হিসেবে পাওয়া দুরূহ ও কষ্টকর ছিল। এর নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট জিয়া। জিয়া যদি যুদ্ধের নেতৃত্ব না দিতেন, স্বাধীনতার ঘোষণা যদি না করতেন, না ডাক দিতেন, তাহলে রণাঙ্গনে অস্ত্র হাতে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে অবতীর্ণ হতেন না এবং স্বাধীন বাংলাদেশ পাওয়া দুরূহ ছিল, কষ্টকর ছিল।


তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়া থেকে আজকে পর্যন্ত যে ক্রাইসিস টাইম আমরা মোকাবিলা করেছি, প্রত্যেকটা ক্রাইসিসে জিয়া পরিবারের অংশগ্রহণ, অবদান, অর্জন ও দেশের মানুষের পাশে থাকা দৃশ্যমান। দেশ স্বাধীন থেকে এখন পর্যন্ত জিয়া পরিবারের অবদান যদি ব্যাখ্যায় যান সারা বছরেও শেষ হবে না। স্বাধীনতার পর বিভক্তি-বিভাজন, দুর্বৃত্তায়ন, দুর্নীতি-দুঃশাসন ছিল। ১৯৭৫ সালের ৭ নভেম্বর প্রেসিডেন্ট জিয়া সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশটাকে নতুনভাবে গড়ার স্বপ্ন দেখালেন।


জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু ও বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন প্রমুখ।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com