ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে যোগ্য ও মেধাবীরাই দায়িত্ব পালন করবেন: মির্জা ফখরুল
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১৫:১৯
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে যোগ্য ও মেধাবীরাই দায়িত্ব পালন করবেন: মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, যোগ্য ও মেধাবীরাই এখানে দায়িত্ব পালন করবেন।


শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, ‘আমার ওপর এবং উপাচার্যের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না। শিক্ষকসহ সব নিয়োগে যোগ্যতা ও মেধাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এটি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়।’


বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগেই এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তোলা হয়েছিল। এখন তা বাস্তবায়নের পথে এগোচ্ছে। ইতোমধ্যে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রাথমিক আর্থিক বরাদ্দও পাওয়া গেছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি।


কৃষিজমি রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা উন্নয়ন চাই, তবে কৃষিজমি নষ্ট করে নয়। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’


বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। এখানে সবচেয়ে মেধাবীরাই কাজ করবেন এবং রাজনৈতিক হস্তক্ষেপের সুযোগ থাকবে না বলেও জানান তিনি।’


স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, এটি ঠাকুরগাঁওবাসীর নিজস্ব বিশ্ববিদ্যালয়। ভবিষ্যতে এটি দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


বিবার্তা/বিধান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com