রাস্তা নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সালাউদ্দিন বাবু
প্রকাশ : ২২ মে ২০২৬, ০২:১৮
রাস্তা নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সালাউদ্দিন বাবু
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাস্তা নির্মাণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।


বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গ্রামীণ অবকাঠামোয় উন্নয়নের অংশ হিসেবে সাভারের কলমা এলাকায় পাঁচটি ও বিরুলিয়ার দক্ষিণপাড়া এলাকায় একটি রাস্তাসহ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন শেষে তিনি এ হুশিয়ারি দেন।


এসময় তিনি আরও বলেন, গত ১৭ বছরে দেশে কোন উন্নয়ন হয়নি বিএনপি ক্ষমতা নিয়েই দেশে ব্যাপক উন্নয়ন শুরু করেছে ।


এসময় সাভার উপজেলা প্রকৌশলী মো. মিনারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম, বিএনপি নেতা শরীফুল আলমসহ আরো অনেকে।


রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়ন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com