
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সংসদে আবেগ নয়, যুক্তি ও তর্কের ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। ভিন্নমতের রাজনৈতিক বিতর্ককে ইতিবাচকভাবে দেখা প্রয়োজন।
রবিবার (৩ মে) গাজীপুরের টঙ্গীতে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত স্বাভাবিক এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে সংসদ আরও কার্যকর হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.এস.এম. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ম্যানেজিং ডিরেক্টর ও আইএমসি গভর্নিং বডির চেয়ারম্যান এম. এ. মুবিন খান এবং মেডিকেল কলেজের পরিচালক কর্নেল ডা. সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও সাদা অ্যাপ্রন দিয়ে বরণ করা হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, যার মধ্যে ৫৫ জন বিদেশি। শেষে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]