
বিএনপি'র নাম পরিচয় ব্যবহার করে কেউ যদি মাদক সেবন করে তাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
শনিবার (২ এপ্রিল) দুপুরে সাভারের মেইটকা এলাকায় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশে কোন মাদক ব্যবসায়ীদের জায়গা নেই সন্ত্রাসীদের জায়গা নেই বিএনপি সরকার সন্ত্রাসী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স,যারা অপরাধমূলক কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলেও বলেন তিনি।
এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ও ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে তিনি সেখানে একটি রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]