সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচন কিভাবে, ভোটার কারা?
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৯:১৩
সংরক্ষিত নারী আসনের এমপি নির্বাচন কিভাবে, ভোটার কারা?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ১২ই ফেব্রুয়ারি। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত হয় ভোটের কয়েকদিন আগে।


বাংলাদেশের নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে নারী প্রার্থী ছিলেন ৮৬ জন। এর মধ্যে নির্বাচিত হয়েছেন মাত্র ৭ জন। যার ছয়জনই বিএনপির এবং একজন বিএনপির বিদ্রোহী প্রার্থী।


বাংলাদেশের সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি সাধারনত অনুপাতিক হারে আসন বন্টন করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকে ৩০০ আসনের মধ্যে।


জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন ২০০৪ অনুসারে, অর্থাৎ একটি রাজনৈতিক দলের ছয় জন যদি নির্বাচিত সাংসদ হন, তাহলে ওই দল থেকে একজন প্রার্থী সংরক্ষিত নারী আসনের সাংসদ হবেন।


তখন ওই সংরক্ষিত আসনের নির্বাচনে ওই বিশেষ রাজনৈতিক দল থেকে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং সেই দলের নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে বিজয়ী হয়ে সংরক্ষিত আসনের এমপি হতে পারবেন ওই প্রার্থী।


নির্বাচন বিশ্লেষক ও ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী বিবিসি বাংলাকে বলেন, "যেহেতু জাতীয় সংসদের ৩০০ আসন আর সংরক্ষিত আসন ৫০টি, সে হিসেবে প্রতি ছয়টি আসনের বিপরীতে একজন করে নারী সংসদ নির্বাচিত করতে পারবে রাজনৈতিক দলগুলো"।


এই নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে থাকে নির্বাচন কমিশন। ভোটের জন্য একটি দিনও নির্ধারিত রাখা হয়।


বিগত কয়েকটি নির্বাচনে দেখা গেছে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলেও দলগুলো আসন সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে। ফলে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার দিনই তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com