সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা সেবা বঞ্চিত না হয়: এমপি আমান
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ২৩:২০
সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা সেবা বঞ্চিত না হয়: এমপি আমান
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আমিনবাজারে প্রায় ১৭ বছরের অচলাবস্থা কাটিয়ে আগামী ৭দিনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধিভুক্ত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।


শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে সাভারের আমিনবাজারে ২০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন আমান উল্লাহ আমান।


আমান উল্লাহ আমান এসময় আরও বলেন, রাতারাতি কোন কিছুই সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। এসময় তিনি তার পক্ষ থেকে যাবতীয় সহযোগিতারও আশ্বাস দেন উপস্থিত কর্মকর্তাদের ।


ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফারহানা কবীর, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ স্বাস্থ্য কর্মকর্তা।


এরআগে আমান উল্লাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনসহ তিনটি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেন


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com