রাজনীতি
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৪:৫২
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।


রবিবার (২২ মার্চ) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৬টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি এদিন ভোর ৫টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হবে।


পরবর্তীতে স্মৃতিসৌধ থেকে ফিরে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে জাতীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করবেন। এরপর মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ (বুধবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠেয় ওই সভায় জাতীয় নেতৃবৃন্দ অংশ নেবেন।


এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ঘিরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি। পাশাপাশি জেলা-উপজেলা ও পৌরসভাসহ দেশের সব ইউনিটে আলোচনা সভা ছাড়াও দিবসটিকে ঘিরে অন্যান্য কর্মসূচির আয়োজন করা হবে। সেই সঙ্গে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com