
বিএনপি জনগণের দল, জনগণের জন্য সব সময় কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় দেশব্যাপী নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সাভারের আমিন বাজারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলছে। ভোটারদের আঙ্গুলের কালি শুকানোর আগে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন।
এসময় বিনামূল্যে ঈদ উপহার পেয়ে খুশি আমিনবাজারের শত শত মানুষ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]