দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১৩:৪১
দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্সে। দুর্নীতির কোন বিষয় সামনে আসলে সে ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে।


সোমবার (৯ মার্চ) সাভারের প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বানিজ্যিকভাবে মহিষ পালনে উদ্যোক্তা উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।


এ সময় তিনি বলেন, বিগত সরকার অনেক দুর্নীতি করেছে। এজন্য তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।


তিনি আরও বলেন, দুধের পরিমাণ বৃদ্ধি করতে ভারত থেকে মুররা জাতের মহিষ আনা হয়েছে। যেগুলোর বাছুর সারা দেশেছড়িয়ে দিয়ে দুধের উৎপাদন বৃদ্ধি করা হবে।


প্রান্তিক পর্যায়ের খামারিদের বিভিন্ন পর্যায়ে ট্রেনিং করানো হচ্ছে।এতে করে তারা স্বাবলম্বী হয়ে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com