বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে: ড. মঈন খান
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ২০:৩২
বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে: ড. মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজকে যে পরিবেশে ইফতার মাহফিল করতে পারছি, তা বিগত ১৭ বছর সম্ভব হয়নি। কথা বলা, ভোট প্রয়োগ কিংবা ধর্ম-কর্ম পালনেও কোন স্বাধীনতা ছিল না। এদেশ থেকে গণতন্ত্রকে কবরে পাঠিয়েছিল আওয়ামী লীগ। ছাত্র-জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই দেশে গণতন্ত্র ফিরে এসেছে, যার মূল ভূমিকা ছিল বিএনপির। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে বিএনপির নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষের গতান্ত্রিক-মৌলিক-রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে।


সোমবার (৯ মার্চ) বিকেলে নরসিংদী জেলা স্টেডিয়ামে আয়োজিত জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


সদর আসনের সাংসদ ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সাংসদ মন্জুর এলাহীর সঞ্চালনায় বিএনপির ইফতার মাহফিলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুল/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com