টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল আর নেই
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪
টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম আর নেই।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।


হাসপাতাল সূত্র জানায়, গত একসপ্তাহের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।


জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে আসেন এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তাঁর স্ত্রী মেডিক্যাল ভিসায় ভারতে যোগ দেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। তবে সেই সময় থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।


মো. জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। পেশায় তিনি একজন আইনজীবী ছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com