
দলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে আগে ধরতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভার উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ করতে চাই। ভূমিদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করে বলেন, এর সাথে যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিএনপির উপর মানুষের যে আস্থা রেখেছে তার প্রেক্ষিতে সকল প্রকার উন্নয়নমূলক কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন । এ সময় তিনি আরও বলেন দীর্ঘ ১৭ বছর পর যেমনি মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন তেমনি আগামীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন অধিদপ্তরের উপজেলা কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমূখ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]