
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পথে বিএনপি। এরই মধ্যে বেসরকারি যেসব ফলাফল এসেছে তাতে বিপুল ব্যবধানে এগিয়ে আছে বিএনপি জোট। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ১২৯টি আসনের মধ্যে ৯৬টিতে বিএনপি জোট, ৩২টিতে জামায়াত জোট ও একটিতে স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঠাকুরগাঁও-১ আসনে জিতেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা-৪ আসনে জয় পেয়েছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও রংপুর-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী আখতার হোসেন সংসদের টিকিট পেয়ছেন।
এছাড়াও বিজয়ী হয়েছেন-
রংপুর-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী
রংপুর-২ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী।
রংপুর-৩ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল।
রংপুর-৫ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী।
সিলেট-৪ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির আরিফুল
বরিশাল-২ আসনে বিএনপি প্রর্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বিজয়ী
বগুড়ার ৭ আসনেই বিএনপির ভূমিধস জয়
ভোলা-২ আসনে জয়ী বিএনপির হাফিজ ইব্রাহিম
ভোলা-৩ আসনে জয়ী বিএনপির প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ
ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. নুরুল ইসলাম নয়ন।
মেহেরপুর ১ ও ২ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে জামায়াত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী
ময়মনসিংহ-৮ আসনে বেসরকারি ভাবে জয়ী ধানের শীষের মাজেদ বাবু
পটুয়াখালী-৩ আসনে বিজয়ী গণঅধিকার পরিষদের নুরুল হক নুর
ঠাকুরগাঁও-১ আসনে জয় পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী ফজলুর রহমান
কুমিল্লা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী কায়কোবোদ
চট্টগ্রাম-৩ আসনে বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশার জয়
সুনামগঞ্জ-২ আসনে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দীন চৌধুরীর জয়
কুড়িগ্রাম-৪ আসনে জয় পেলেন জামায়াত প্রার্থী
নেত্রকোনা- ১ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির কায়সার কামাল
ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে জয়ী বিএনপির আসাদুজ্জামান
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত
মৌলভীবাজার ৪ আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী
ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী বিজয়ী
ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে ৫১ হাজার ভোটের ব্যবধানে বিএনপির মুশফিকুর জয়ী
সিলেট-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা বিজয়ী
মৌলভীবাজার ৪ আসনে দেড় লক্ষাধিক ভোট পেয়ে বিএনপি প্রার্থী মুজিবুর রহমান বিজয়ী
হবিগঞ্জ ১ আসনে বিএনপি জোটের প্রার্থী রেজা কিবরিয়া জয়ী
হবিগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জয়ী
লালমনিরহাট-২ আসনে বিএনপির রোকন উদ্দিন বাবুল জয়ী
লালমনিরহাট-৩ আসনে বিএনপির আসাদুল হাবীব দুলু জয়ী
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]