নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে: মির্জা ফখরুল
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১
নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে: মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।


ভোট দেওয়া শেষে মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ আন্দোলন, আত্মত্যাগের পর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। এ নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় তৈরি করবে।’


এদিকে, সারা দেশেই উৎসবের আমজে ভোট দিতে আসছেন ভোটাররা। সকাল থেকেই তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।


অন্যদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। এ নির্বাচনে ৫০টি নিবন্ধিত দল অংশ নিয়েছে।


এবার ভোট দিচ্ছেন দেশের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com