ভোটের ফলাফল নিরপেক্ষ হলে মেনে নেব: জামায়াত আমির
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২
ভোটের ফলাফল নিরপেক্ষ হলে মেনে নেব: জামায়াত আমির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সকাল সাড়ে ৭ টায় শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে ভোট প্রদান করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ভোটপ্রদান করে তিনি জানান ভোটের ফলাফল নিরপেক্ষ হলে মেনে নেব।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এই কথা বলেছেন তিনি।


ভোট প্রদান শেষে জামায়াত আমির বলেন, দেড় যুগ পর আজকে ভোট দিতে পেরে শুকরিয়া আদায় করছি। আমি আশা করছি এই ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠিত হবে। যে সরকার হবে সবার সরকার, কোন ব্যক্তি বা পরিবারের হবে না।


এক প্রশ্নের জবাবে বলেন, কেবল আসলাম, সারাদেশে খোঁজ নেবো, ছোট খাটো কোন বিষয় হলে আমরা এড়িয়ে যাবো, বড় বিষয় হলে যা করার করা হবে। ভোট নিরপেক্ষ হলে মেনে নেবো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com