সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলী জোট: নাহিদ ইসলাম
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৯
সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলী জোট: নাহিদ ইসলাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের জামাত জোট প্রার্থী নাহিদ ইসলামা জানিয়েছেন সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকায় (ফকিরখালি রোডের মাথা) অবস্থিত এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।


তিনি বলেন, আমি জনগনকে আহ্বান করছি আপনারা ভোট দিতে আসেন। ১৬ বছর সুষ্ঠ নির্বাচনের সুযোগ ছিল না। আজ সুযোগ এসেছে ভোটাধিকারের মাধ্যমে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করার। তিনি আরও বলেন, প্রতিকূলতাকে আমরা বেশি ফোকাস করছি না। আমরা মানুষকে ভোট দিতে বলছি। কারণ আমরা চাই না আজকের দিনে কোনও অনাকাঙ্খিত ঘটনা না ঘটুক। প্রশাসন, মিডিয়া ও সেনাবাহিনীর কাছে আমাদের অনুরোধ, তারা যেন নিরপেক্ষ অবস্থানে থাকে।


দল গঠনের প্রসঙ্গে জানতে চাইলে নাহিদ বলেন, আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। ফলাফল হাতে না আসা পর্যন্ত আমরা ভোটকেন্দ্র পাহারা দেব। আমরা অবশ্যই জনগণের রায় মেনে নেব। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। তবে জয়-পরাজয়ের চেয়ে সুষ্ঠু নির্বাচন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। জনগণ যেন তাদের রায় দিতে পারে, সেটিই সবচেয়ে বড় বিষয়।


এদিকে ১৭ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়ান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।


এবারের নির্বাচনে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন। উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com