জামায়াত-শিবির-এনসিপির কর্মীরা কারচুপির চেষ্টা করেছে: মির্জা আব্বাস
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৯
জামায়াত-শিবির-এনসিপির কর্মীরা কারচুপির চেষ্টা করেছে: মির্জা আব্বাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-৮ আসনের ভোটকেন্দ্র দখল করে জামায়াত-শিবির ও এনসিপির কর্মীরা কারচুপির চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।


বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে অনিয়মের চেষ্টা রুখে দেয়া হবে জানিয়ে মির্জা আব্বাস বলেন, এনসিপি ও জামাত-শিবিরের নেতাকর্মীরা দলবলে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছে। ওখানে গিয়ে কী করছে বোঝা ডিফিকাল্ট। জনগণ ও আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের আটকও করেছে। অনেক জায়গায় তারা পালিয়ে গেছে।


তিনি এ সময় নির্বাচনী সহিংসতার শঙ্কা জানিয়ে বলেন, ফকিরাপুল-আরামবাগের বিভিন্ন মেস-হোস্টেলে সশস্ত্র অবস্থান করছে জামায়াত-শিবিরের কর্মীরা। তারা কাল ভোট কেন্দ্রে যাবে। তবে রাত ১১টার পর যদি আবারও তারা কেন্দ্রে যায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেন তিনি।


মির্জা আব্বাস আরও বলেন, আমার আসন নিয়ে বহু আগে থেকেই পূর্ব পরিকল্পনা ছিল তাদের। ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আশঙ্কার কথা আগে থেকেই বলেছি আমি। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন হোক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com