প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩
প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন প্রধান সৈয়দপুরে আটক।


বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।


বিমানবন্দর সূত্র জানায়, সকাল ১০টা ৫৫ মিনিটে বেলাল উদ্দিন প্রধান নামে এক যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইটে করে সৈয়দপুরে আসেন। তার হ্যান্ড ব্যাগে আনুমানিক ৫০ লাখ বাংলাদেশি টাকা রয়েছে বলে সূত্রে জানা যায়।


সূত্র আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এটি সন্দেহজনক মনে হয়েছে। তাই তাকে আটক করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com