জামায়াত ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে: চরমোনাই পীর
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১
জামায়াত ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে: চরমোনাই পীর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

৫৪ বছর যারা দেশ চালিয়েছে তারা পাঁচবার দুর্নীতিতে দেশকে কলঙ্কিত করেছে, আমাদের অপমান করেছে বলে মন্তব্য করেছেন সলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।


সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরাইলে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ - সরাইল - বিজয়নগর দুটি ইউনিয়ন) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নেছার আহমাদ আন-নাছিরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।


চরমোনাই পীর বলেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে। তারা আমাদের পরিষ্কার করেছে, তারা কোরআন ও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। একমাত্র আমরা পরিষ্কার করেছি, কোরআন-ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবো। আমরা কিন্তু সমঝোতায় চলছিলাম। আমরা প্রথমে পাঁচদল একসঙ্গে চলছিলাম একটা বাক্সে দেওয়ার জন্য ইসলামের পক্ষে। পথচলায় সেখানে এসে যোগদান করেছিল জামায়াত। তার সঙ্গে আরও দুই-একটা দল।


তিনি বলেন, আমাদের ঘোষণা ছিল আমরা বাক্স দেবো ইসলামের পক্ষে একটা। কিন্তু তারা যখন দেখল সারাদেশের ভেতরে মানুষ এর পক্ষে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে। তখন তারা ক্ষমতাপ্রেমিক হয়ে ক্ষমতার লোভে ইসলামকে সরিয়ে রাষ্ট্র পরিচালনা করবে প্রচলিত গণতন্ত্রের নিয়ম-আইন অনুযায়ী। আমরা কি আর এই নিয়মে থাকতে পারি? সমঝোতায় থাকতে পারি? এজন্যই আমরা ইসলামের পক্ষের বাক্স আলাদা করার জন্যে হাতপাখা প্রতীক নিয়ে সারাদেশে ২৫৮টি আসনে নির্বাচন করছি।


ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন - কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি রেজাউল করীম আবরার, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী গাজী নিয়াজুল করীম, প্রচার ও দাওয়াহ সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও কার্যনির্বাহী সদস্য সৈয়দ আনোয়ার আহমদ প্রমুখ।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com