
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভোটের আগে কেউ আপনেরারে উপহার দিতে পারে। এটা লইয়া লইয়েন। টাকা নেবেন তাগো (তাদের) ভোট নেবেন হাঁসো।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর আমিনপাড়ায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, যারা টাকা দিয়ে ভোট কিনতে চায়, তাদের টাকা অবৈধ। তাই তাদের টাকা নেবেন, কিন্তু তাদের এই অপরাধের শামিল হবেন না। কারণ বিবেক বিক্রি করা যায় না।
তিনি বলেন, এল৯ সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট নেবেন। কেননা পরে লাইন বড় হলে বিরক্ত হয়ে চলে আসবেন। আপনি হয়তো মনে করবেন, আপনার একটা ভোট কিছু না। কিন্তু এটা আমার জন্য অনেক মূল্যবান।
রুমিন ফারহানা বলেন, স্বতন্ত্র শুনলেই মনে হয় তিনি বুঝি একলা। কিন্তু আমি একা না। আমার পাঁচ লাখ ভাই-বোন আছে। ভাইয়েরা যারা আছেন তারা ভোট গণনা না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না।
তিনি আরও বলেন, ‘হাঁস মার্কা হলো চাঁন্দাবাজি-ধাব্দাবাজি ও মামলাবাজির বিরুদ্ধের মার্কা।
হাঁস মার্কা হলো বড় দলের অত্যাচারের বিরুদ্ধে মার্কা। এসব থেকে মুক্তি পেতে আপনারা হাঁস মার্কায় ভোট দিবেন।’
বিবাির্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]