
১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
সারাদেশে ১১দলীয় জোট জয়ের প্রতি আশাবাদি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা সারা বাংলাদেশে জয়ের ব্যাপারে আশাবাদি। ১১ দলীয় ঐক্যজোট সরকার গঠনের ঐক্যজোট।
তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে আরেকটি দল রয়েছে, যারা বাংলাদেশ বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেই প্ল্যান ও পরিকল্পনাকে পরাজিত করতে হবে, আগামী ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশকে দখলদারিত্ববাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত ও সন্ত্রাসবাদ মুক্ত করতে হবে। এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]