শাহবাগে ফের ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, যানচলাচল বন্ধ
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৯
শাহবাগে ফের ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, যানচলাচল বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘকে সম্পৃক্ত করা ও শুক্রবারের বিক্ষোভে পুলিশি হামলায় জড়িতদের বিচারের দাবিতে ফের বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।


শনিবার (৭ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষাভ শুরু করে।


এদিন শনিবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয় সংগঠনটির কর্মী ও সমর্থকরা। সেখানে হাদি হত্যার বিচারের দাবিতে সমাবেশ করে তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আসে শাহবাগের হাদি চত্বরে। এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।


ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com