রাজনীতি
বিএনপি ক্ষমতায় গেলে কোন দুর্নীতি-লুটপাট থাকবে না: মঈন খান
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০
বিএনপি ক্ষমতায় গেলে কোন দুর্নীতি-লুটপাট থাকবে না: মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এই দেশকে উন্নত বিশ্বে একটি সম্মান জনক জাতী হিসেবে পরিচিত করতে কাজ করে যাবে। যেখানে থাকবে না কোন দুর্নীতি, লুটপাট আর এক দলীয় স্বৈরশাসন।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নরসিংদী ২ নির্বাচনী এলাকার ঘোড়াশাল পৌর এলাকার চড়পাড়া গ্রামে নির্বাচনী এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।


এসময় মঈন খান বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ যে ব্যবস্থায় লুটপাট আর দুর্নীতি করে গেছে দেশে আর সেই ব্যবস্থা ফিরে আসতে দেওয়া যাবে না। বিশ্বের বুকে বাংলাদেশকে একটি গণতান্ত্রীক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করাই বিএনপির লক্ষ্য।


ঘোড়াশাল পৌর বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক শাহনাজ সুলতানার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য উপস্থিত ছিলেন, ড. আব্দুল মঈন খানের কন্যা ড.মাহরীন খান, পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধাণ সম্পাদ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com