ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩
ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানানো হয়। পোস্টে বলা হয়েছে, জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছেন। জুমা-শান্তাকে বুট দিয়ে পাড়ানো হয়েছে। আপাতত কোন জমায়েত করবেন না। আমরা আহতদের চিকিৎসা দিয়ে আবার রাজপথে আসব।


জানা যায়, জুমার নামাজের পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।


সংগঠনটি নিশ্চিত করেছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com