তারেক রহমানের ৮ ফেব্রুয়ারির ঢাকার সমাবেশ বাতিল
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৪
তারেক রহমানের ৮ ফেব্রুয়ারির ঢাকার সমাবেশ বাতিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় নির্বাচনী সমাবেশ বাতিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন প্রান্তে নির্বাচনী বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা জানান।


রুহুল কবির রিজভী বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির পরিবর্তে মহানগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের সঙ্গে আরও সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সংবাদ সম্মেলনে জাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দেন। এ ছাড়া কেন্দ্রীয় হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত ছাত্রনেতারাও ছাত্রদলে যোগ দেন।


নতুন নেতৃত্বের যোগদান প্রসঙ্গে রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা ও অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।


এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে শিগগির ছাত্রদলের নতুন নেতৃত্ব ঘোষণা করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com