বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকায়, দিল্লী থেকে নয়: নাহিদ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১
বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকায়, দিল্লী থেকে নয়: নাহিদ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকায়, দিল্লী থেকে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটি(এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম।


শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে ঢাকা ১৯ আসনে ১১ দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে এক নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


নাহিদ ইসলাম বলেন, দিল্লীর তাবেদারী যারা করে এসেছে নতুন করে যারা দিল্লীর তাবেদারি করতে চায় তাদের রাজনীতি আর বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হবে না, আমরা জীবন দিয়েছি আবারও জীবন দেবো তুবুও দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করতে না পারা অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা, অনেক জায়গায় ১১ দলীয় জোটের প্রার্থীদের উপর হামলা হচ্ছে কিন্তু লাশের উপর দিয়ে কারো রাজনীতি করার সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, একটি দলের নেতা বাংলাদেশে এসে পরিবর্তন করবেন বলে বেড়াচ্ছে কিন্তু দেশে কোথায় সয়াবিন কোথায় ভুট্টা চাষ হয় উনি যানেন না তাহলে উনি কিসের পরিবর্তন করবেন, দেশে ১১ দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ১১ দলীয় জোটকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, বাংলাদেশের মানুষ চায়


পরিবর্তন সংস্কার পাঁচ আগস্টের পরে কোন জালিমবাজ দেশের মানুষ দেখতে চায়না, তারা পাঁচ আগস্টের পরে দেশে চাঁদাবাজি দখল বাণিজ্য শুরু করেছে ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ তাদের প্রত্যাখান করবে বলেও বলেন তিনি।


এসময় স্থানীয় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com