বিএনপির দুই কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৭
বিএনপির দুই কর্মসূচি স্থগিত, রাতে জরুরি বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।


দুপুরে দলের দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় গুরুত্বপূর্ণ ও জরুরি পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এদিকে একই দিন রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com