ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: আমান উল্লাহ
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১৩:৫০
ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: আমান উল্লাহ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত ১৬ বছর আওয়ামী লীগের আমলে দেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।


শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাভারের ভাকুর্তার নলাগড়িয়াএলাকায় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের এর উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থ দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে তিনি এ মন্তব্য করেন।


এসময় তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন সঠিক সময়েই হবে বলেও বলেন তিনি। এসময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com