আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০০:৪০
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

শুধু আইন ও আদালতের মাধ্যমে সব ধরনের অপরাধ মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মিরপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ, ধর্মীয় ও পারিবারিক শিক্ষা এবং মূল্যবোধের চর্চাও জরুরি।


এর আগে এ মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) এবং জেল আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য করেন।


নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল বলেন, সবচেয়ে বড় কথা সামাজিকভাবে যদি আমরা অপরাধকে মোকাবিলা করতে না পারি, আইন-আদালত দিয়ে সবসময় সব অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়।


তিনি বলেন, মানুষ এমন শাস্তি দেখতে চায়, যেন একই ধরনের অপরাধ করতে অন্য কেউ উৎসাহিত না হয়। বিচারের অন্যতম লক্ষ্য সমাজে একটি বার্তা তৈরি করা। তবে অপরাধ দমনের একমাত্র মাধ্যম বিচার নয়।


তিনি বলেন, অপরাধ প্রতিরোধে ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা ও মূল্যবোধের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। আট বছরের একটি শিশুর প্রতি কেউ কুদৃষ্টি দিতে পারে, এমন বিষয় চিন্তার বাইরে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মধ্যে এ ধরনের নৃশংস প্রবণতা কেন তৈরি হচ্ছে, তা সমাজবিজ্ঞানীদের বিবেচনা করা প্রয়োজন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com