
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান। আটক দুজন হলেন ফয়সাল ও সুকুমার।
ঢাকার সিএমএম হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোর্শেদ আলম বলেন, ‘একটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। আমরা সেটিকে জব্দ করেছি। এ ছাড়া ফয়সাল ও সুকুমার নামে দুজনকে জনতা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেন।
তাদের কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। ডিসি প্রসিকিউশন স্যার এবং কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]