দেলোয়ার হত্যা মামলা
ফের ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ২১:৫৪
ফের ৩ দিনের রিমান্ডে সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জুলাই আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল।


মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর কফিল উদ্দিন আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন শুনানিতে জানান, মামলার তদন্তের অগ্রগতির স্বার্থে আসামিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।


এর আগে, গত ২৯ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আফজাল নাছেরকে গ্রেফতার করা হয়। পরদিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরবর্তীতে অন্য একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে ৫ এপ্রিল তিন দিন, ৮ এপ্রিল আরও তিন দিন, ১২ এপ্রিল দুদিন এবং ১৪ এপ্রিল তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় চলমান ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কয়েকশ সশস্ত্র ব্যক্তির একটি দল সেখানে হামলা চালিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে তাকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com