
রাজধানীর মতিঝিলের ‘শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা ও হত্যা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থেকে গ্রেফতার করে ডিবির একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলাও হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর সবুজবাগ এলাকা সাড়ে তাকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি এক সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরবর্তীতে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]