মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:২৮
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অবসর)।


রবিবার (২৯ মার্চ) মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ ও মাসুদ উদ্দিনের বিরুদ্ধে জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।


ট্রাইব্যুনাল-২ এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হবে আজ।


এর আগে জুলাই আন্দোলনে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।


এছাড়া মানবপাচারের অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরীকেও পাঁচ দিনের রিমান্ডে পাঠান আদালত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com