মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ১১:০৮
মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানে মার্কিন হামলার পর মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ সতর্কতা জারি করা হয়।


সোমবার (২৩ জুন) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


সংবাদমাধ্যমটি বলছে, ইরানে মার্কিন সামরিক হামলার পর বিশ্বের যেকোনো জায়গায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করছে স্টেট ডিপার্টমেন্ট। এ কারণে তারা বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।


এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট বলেছে, “যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিদেশে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তাই বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।”


বিশেষ করে, যেসব দেশে আগে থেকেই মার্কিনবিরোধী মনোভাব বিদ্যমান, সেসব জায়গায় অস্থিরতা বা সহিংসতা বেড়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।


মূলত স্টেট ডিপার্টমেন্ট থেকে এই সতর্কতা এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে বিশ্বব্যাপী উত্তেজনা চরমে উঠেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com