শিরোনাম
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫২
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। কূটনীতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এই তথ্য জানিয়েছে।


সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন।


পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com