
ভারত-বাংলাদেশ উন্মুক্ত সীমান্তের মধ্যে যেসব স্থানে এখনও কাঁটাতার নেই, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব কাঁটাতার দেওয়া হবে। কাঁটাতার লাগানো নিয়ে কোনও আপস করা হবে না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য, খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।
রবিবার (১৭ মে) ভারতে সরকারি ছুটির দিনে সীমান্ত পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এদিন বিএসএফের অধীনস্ত কালিয়ানী সীমান্ত পরিদর্শন শেষে সেখানকার বর্ডার আউটপোস্টে (বিওপি) যান মন্ত্রী। বৈঠক করেন বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে। কথা বলেন সীমান্তে বসবাসরত স্থানীয় মানুষদের সঙ্গেও।
মন্ত্রী বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব কাঁটাতার দেওয়া হবে। কাঁটাতার লাগানো নিয়ে কোনও আপস করা হবে না। দেশের সুরক্ষার স্বার্থে কোনও আপস করা হবে না।’
মন্ত্রী এও বলেন, ‘কাঁটাতারের বেড়া নির্মাণে ব্যক্তিগত জমির নির্ধারিত দাম পাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) হোক বা তৃণমূলের গুন্ডা কারও সঙ্গেই কম্প্রোমাইজ করা হবে না, কে বাধা দিল তাতে কিচ্ছু যায় আসে না।’
অন্যদিকে মালদায় সরকারের নির্দেশের পরপরই স্থানীয় চাষীদের থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেছে। মালদা জেলা প্রশাসনের নির্দেশে গত শুক্রবার (১৫ মে) সকাল থেকেই হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু করেন।
জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলে হবিবপুর ব্লকের জাজইল অঞ্চলের ভবানীপুর, ভাবুক, আগ্রা, ইটাঘাটি, কোটালপুরসহ বিভিন্ন এলাকায়। প্রতিটি এলাকাতেই সীমান্ত এলাকার কৃষকরা ভারত-বাংলাদেশ সীমান্তে তারকাঁটার বেড়া তৈরির জন্য জমি দিতে স্বেচ্ছায় ক্ষতিপূরণের বিনিময়ে জমি দিয়েছেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]