ভারতের ওড়িশায় হাসপাতালে আগুন, নিহত ১০
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:৫৩
ভারতের ওড়িশায় হাসপাতালে আগুন, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের ওড়িশা রাজ্যের এক হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে লাগা আগুনে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে।কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় হাসপাতালটির ১১ জন কর্মী সদস্য দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।


ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) ভোররাতে ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এসসিবি রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল।


রয়টার্স জানায়, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি হাসপাতালটি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে।


ঘটনার সময় হাসপাতালটির এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে অন্তত ২৩ জন রোগী ছিল। আগুন লাগানোর পর তাদের সরানোর সময় ১০ জনের মৃত্যু হয়।


মাঝি জানান, ট্রমা সেন্টারের আইসিইউতে থাকা ২৩ রোগীর সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু অন্য আইসিইউতে নেওয়ার সময় তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনের মৃত্যু হয়, পরে আরও তিনজনের মৃত্যু হয়।


তিনি বলেন, “চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন। এমনটি করার সময় তারা নিজেরাও আহত হয়েছেন। তারাও এখন চিকিৎসাধীন আছেন।”


ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে হাজির হয় এবং আগুন নেভানোর ও উদ্ধার কাজ শুরু করে।


ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com