ভারতের অভিযোগ
১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতা
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৬:২৮
১৮ মাসে বাংলাদেশে ৩১০০ সংখ্যালঘু সহিংসতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে গত ১৮ মাসে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রায় ৩ হাজার ১০০টি সহিংসতার অভিযোগ এনেছে ভারতের রাজ্যসভা।


বৃহস্পতিবার (১২ মার্চ) মানবাধিকার সংগঠনগুলোর বরাতে এই তথ্য উপস্থাপন করেছে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা।


ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর, সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার ঘটনাগুলো এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এসব ঘটনার কোনো বিস্তারিত তালিকা বা নির্দিষ্ট পরিসংখ্যান উপস্থাপন করা হয়নি।


ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো ভারত সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। ভারত আশা করে বাংলাদেশ সরকার এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে এবং সংখ্যালঘু হত্যা, অগ্নিসংযোগ ও সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনবে।


পাশাপাশি সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা বাংলাদেশ সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।


পবিত্র মার্গেরিটা আরও জানান, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জরুরি সহায়তা নিশ্চিত করতে ভারতীয় মিশনগুলো সক্রিয় রয়েছে এবং এ জন্য ২৪ ঘণ্টা চালু জরুরি হেল্পলাইনও রাখা হয়েছে।


২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন দেখা দেয়। সেই সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ নিয়মিতভাবে সামনে আনছে ভারত সরকার।


তবে সে সময় দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার বরাবরই এসব অভিযোগকে বরাবরই প্রত্যাখ্যান করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com