
বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কমে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন বা তিন হাজার ৪৬৪ কোটি ৬২ লাখ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৮২ বিলিয়ন বা দুই হাজার ৯৮২ কোটি ২৪ লাখ ডলারে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।
এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। বিল পরিশোধ পরে গত ৫ অক্টোবর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন (তিন হাজার ৪৮৫ কোটি ৫৮ লাখ ১০ হাজার) ডলারে নেমেছিল। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৮ বিলিয়ন (দুই হাজার ৯৯৮ কোটি ৫৭ লাখ ৫০ হাজার) ডলারে নেমেছিল।
আকুর মাধ্যমে নয়টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি হয়। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আকুর আওতায় বাংলাদেশ প্রতি দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে। তাই প্রতিবার বিল পরিশোধের পর রিজার্ভ স্বাভাবিকভাবেই কমে যায়।
এরও আগে গত ৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। গত ৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। গত ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]