
রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলসংলগ্ন আনারকলি সুপার মার্কেটের সামনে সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সাবেক যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছে পুলিশ
মঙ্গলবার (৯ জুন) তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সাবেক যুবদল নেতা দিদারুল ইসলাম বাবুসহ ২১ জনের নাম উল্লেখ করে পরিবার থেকে একটি মামলা করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত রিয়াজুল ওরফে রিয়াজ ও আল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে সোমবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলিতে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। রাত ৯টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে ওই ব্যক্তি মারা যান।
নিহত বিল্লাল রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেফতার হন। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিল্লালকে হাসপাতালে নিয়ে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, একটি বিবাদের সালিশের জন্য বিল্লাল আনারকলি মার্কেট এলাকায় গিয়েছিলেন। এক পর্যায়ে সালিশে মারামারি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আনারকলি মার্কেটের সামনের গলিতে ‘অজ্ঞাত ১০-১২ জন’ তার ওপর হামলা চালায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]