প্রধানমন্ত্রীর উপদেষ্টা
স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ নেতাকর্মী
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১৭:৪১
স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ নেতাকর্মী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীসহ যেকোনো ব্যক্তি আইন ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করতে সরকার নীতিগতভাবে আগ্রহী। কোনো ব্যক্তি বা দলের পরিচয়ের চেয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত যোগ্যতা ও আইনি কাঠামোই এখানে প্রধান বিবেচ্য হবে।


তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবেই তাদের দায়িত্ব পালন করবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com