
বাংলাদেশে পুশইন বন্ধে প্রতিবেশী ভারতকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৮ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। অবৈধভাবে যারা থাকে তাদের ফেরত দেয়ার প্রক্রিয়া রয়েছে। সেটি মেনেই ভারতকে কাজ করতে হবে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়।
শামা ওবায়েদ বলেন, পুশইন বন্ধে ভারতকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১২-১৩টি চিঠি দেয়া হয়েছে। ভারত সরকার যদি এটি সিরিয়াসলি নেয়, তাহলে আমাদের পক্ষে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে তাদের স্যালুট জানাই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও তাদের স্যালুট জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় সবসময় বিষয়টি নিয়ে সচেষ্ট রয়েছে।
ভবিষ্যতেও শান্তিরক্ষীদের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা যেকোনো প্রয়োজনে আমাদের কাছে আসলে আমরা সেটি গুরুত্বের সঙ্গে নেব এবং আপনাদের সহযোগিতা করব।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]