মে মাসের ১৭ দিনে এলো ২১৭ কোটি ডলার রেমিট্যান্স
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২৩:৪৫
মে মাসের ১৭ দিনে এলো ২১৭ কোটি ডলার রেমিট্যান্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার।


কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মে মাসের ১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৬১ কোটি ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ ৩৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


এদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬১৪ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com