ছয় ব্যাংক থেকে ১০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২১:৩৭
ছয় ব্যাংক থেকে ১০ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সোমবার (১৮ মে) বাজার থেকে ১০ কোটি মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে আজ ১২২ টাকা ৭৫ পয়সা দরে এসব ডলার ক্রয় করা হয়েছে। এর ফলে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি।


অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৫৯৮ কোটি ৩৫ লাখ ডলার ক্রয় করেছে।


বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী রাখা এবং ডলারের বাজারে ভারসাম্য বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com