ঈদের ফিরতি যাত্রা: ২৫ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৬
ঈদের ফিরতি যাত্রা: ২৫ মার্চের ট্রেনের টিকিট মিলছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।


রবিবার(১৫ মার্চ) ঈদের ফিরতি যাত্রার ২৫ মার্চের টিকিট পাওয়া যাবে।


এছাড়া, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।


এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।


বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুয়ায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com