
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে ১৪ দিনে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৪৭৫টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক।
শুক্রবার (১৩ মার্চ) রাতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান শুক্রবার দুপুর পর্যন্ত নতুন করে আরও ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ১৪ দিনে মোট ৪৭৫টি ফ্লাইটের যাত্রা বাতিল হলো।
তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা সংকটের জেরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
কাওছার মাহমুদ বলেন, নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইটগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতে পারে।
শনিবার দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারওয়েজ ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, আরব আমিরাত) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]