মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৫:৫১
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
প্রিন্ট অ-অ+

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন আরও ২জন।


শুক্রবার (১৩ মার্চ) এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম; মো. সদর আলী; মো. রবিন মোল্লা; সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহতরা হলেন- জামাল উদ্দিন; সাদ্দাম হোসেন।


মালদ্বীপের বাংলাদেশের দূতাবাস পাঁচজনের মৃত্যু ও আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।


দূতাবাসের বিবৃতিতে বলা হয়, হাইকমিশন থেকে ঘটনাটি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং মৃতদেহসমূহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন। যারা গুরুতর আহত হয়েছেন, তাদেরকে দেশটির রাজধানী মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। সবাই তাদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।


বিবৃবিতে আরও বলা হয়, এই ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। সবাই দোয়া করি আল্লাহ তাদের জান্নাত দান করুন এবং পরিবারের সকলকে শোক সহ্য করার শক্তি দান করুন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com