
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভুমিকায় থাকবে। ওয়াকআউট সংসদীয় রীতিনীতি, এমন কার্যক্রমে ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে সেই ক্ষেত্রে বিরোধী দলকে আরও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। সংসদ সদস্যদের প্রধান কাজ হবে নির্বাচনি ওয়াদা পালন করা।
নিরপেক্ষতার স্বার্থে দল থেকে পদত্যাগ করেছেন বলেও জানান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
পুষ্পস্তবক অর্পণ শেষে হাফিজ উদ্দিন আহমদ বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হবো।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]