
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বিশেষ লঞ্চ ও স্টিমার চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৭ মার্চ থেকে নতুন নৌরুটে বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, ঈদ উপলক্ষে যাত্রীদের চাপ কমাতে দিতে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-ডেমরা-চাঁদপুর-বরিশাল এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বরিশাল-সদরঘাট-ইলিশা-গলাচিপা নৌরুটে বিশেষ লঞ্চ ও স্টিমার সার্ভিস পরিচালনা করা হবে।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এসব বিশেষ লঞ্চ চালু করা হচ্ছে বলে বিবরণীতে উল্লেখ করা হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]